1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এবারে স্কুলের ইট চুরি কান্ডে আ.লীগ নেতা  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

এবারে স্কুলের ইট চুরি কান্ডে আ.লীগ নেতা 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন
নীলফামারীর কিশোরগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট ১০ বছরের ছেলের মাধ্যমে প্রদান করে ভাইরাল হয়েছিলেন আওয়ামী লীগ নেতা রাশেদুর রহমান রাশেদ। এবার একটি স্কুলের বাউন্ডারি ওয়ালের ইট চুরি করতে গিয়ে ধরা পড়েছেন তিনি। এ নিয়ে ব্যাপক আলোচনা  সমালোচনা চলছে পুরো  উপজেলাজুড়ে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলার কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বাউন্ডারি ওয়ালের প্রায় ১৮ থেকে  ২০ হাজার ইট ট্রলিতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা আটকে দেন। পরে সেখান থেকে দ্রুত সটকে পড়েন আওয়ামী লীগ নেতা রাশেদ।
রাশেদুর রহমান রাশেদ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে রয়েছেন। তিনি কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত। স্থানীয় বাসিন্দা সবুজ হোসেন জানান বিদ্যালয়ের ইটের গাড়ি চুরি যাওয়ার সন্দেহে আটক করার পর স্কুল কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে তারা বিক্রির কথা বললেও কোন প্রমান দেখাতে পারে নাই। পরে ইউএনও সাহেব কে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক বলেন কয়েকদিন আগে কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়। পরে সেই ইটগুলো বিদ্যালয়ের মাঠেই স্তূপ করে রাখা হয়। সেখান থেকে ট্রলি গাড়িতে করে উঠিয়ে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয়রা ইটসহ গাড়ি আটকে দেন। ট্রলির ড্রাইভার কে জিজ্ঞেস করলে তিনি জানান এই স্কুলের অফিস সহকারী রাসেদুর রহমান রাসেদের শ্বশুর আঃ মালেকের বাড়ি যাচ্ছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রাশেদুর রহমান রাশেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রধান শিক্ষক মৌখিক ভাবে অফিসের আদেশ নিয়ে ইট বিক্রি করেছেন সেখানে আমাকে জড়িত করলে আমার করার কি উপায় ।
কিশোরীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলেস চন্দ্র বলেন, আমাদের বিদ্যালয়ের পুরাতন বাউন্ডারি ওয়ালের ইট স্কুলের মাঠে রাখা ছিল।ইটগুলো বিক্রি করার সিদ্ধান্ত হওয়ায় সেখান থেকে তারা নিয়ে গেছে। আমি পরে তাদের কাছে টাকা নিয়ে সরকারি তহবিলে জমা করতাম। এ বিষয়ে তেমন কিছু হয়নি। ইউএনও সাহেব বিষয়টি সমাধান করে দিয়েছেন। তিনি বলেছেন ইট এনে সাজিয়ে রাখতে।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হক বলেন, অভিযোগ পেয়েছি প্রধান শিক্ষকের সঙ্গে কথাও বলেছি । প্রধান শিক্ষককে ইটগুলো এনে স্কুলের ভিতরে  রাখতে বলেছি যদি ইট বিক্রি করতে হয় তাহলে নিয়ম অনুসারে নিলামে বিক্রি করতে হবে। আর  আওয়ামী লীগের নেতা এ ঘটনার সাথে জড়িত  কিনা এটা আমার জানা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )