1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে বাবা মেয়েকে এসিডে ঝলসে দিলো দূর্বৃত্তরা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

কুড়িগ্রামে বাবা মেয়েকে এসিডে ঝলসে দিলো দূর্বৃত্তরা

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ভিতরববন্দ ইউনিয়নে জমি বিরোধের জেরে মোঃ হাবিবুর রহমান (৬০) ও মোছাঃ ইয়াসমিন নাহার হ্যাপী (৩৩) নামের বাবা ও মেয়ের শরীর, হাত, মুখ এসিড দিয়ে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা।আহত মোছাঃ ইয়াসমিন নাহার কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকলে অবস্থার অবনতি থাকায় মোঃ হাবিবুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক।
হাবিবুর রহমান নাগেশ্বরী উপজেলার ভিতররবন্দ ইউনিয়নের গুঞ্জাবাড়ি মাদ্রাসার ভবানী পুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা গেছে, মোঃ হাবিবুর রহমান (৬০) পিতা  মৃত সফর উদ্দীন এর দখলকৃত আবাদি জমিতে পানি নিতে গেলে মোঃ শহিদুল ইসলাম পিতা মৃত আব্দুল জব্বার ও তার ছেলে মোঃ বাবু মিয়া পূর্ব পরিকল্পনা মোতাবেক বোতল ভর্তি এসিড নিয়ে এসে হ্যাপি ও হাবিবুর রহমানের শরীর, মুখ,হাতে নিক্ষেপ করে।এতে ঝলসে যায় বাবা ও মেয়ের শরীর হাত ও মুখ।
অনান্য দূর্বৃত্তের মধ্যে ছিলেন মোঃ ফখরুল ইসলাম পিতা মোঃ শহিদুল ইসলাম, মোছাঃ ফিরোজা বেগম স্বামী মোঃ শহিদুল ইসলাম, মোছাঃ সাবিহা আক্তার সুখি,পিতা শহিদুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম পিতা বুদ্ধি শেখ প্রমুখ।সবাই গুঞ্জাবাড়ি মাদ্রাসা,ভবানীপুর,ইউনিয়ন ভিতরবন্দ, নাগেশ্বরীর বাসিন্দা।
আহত ইয়াসমিন নাহার হ্যাপী বলেন,জমিতে পানি নিতে গেলে ওরা দলবদ্ধ হয়ে আমাকে ও আমার বাবাকে এসিড দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি। অভিযুক্ত শহীদুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয় নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )