1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কনকনে শীতে অসহায়দের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

কনকনে শীতে অসহায়দের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

ছয় ঋতুর দেশে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের কষ্টের ঋতুর নাম শীত। অন্যান্য বছরের তুলনায় এবার গাইবান্ধার ফুলছড়িতে শীতে প্রভাব অনেক বেশী। টানা কয়েকদিন ধরে এই অঞ্চলে সূর্যকে দেখার সুযোগ মিলছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। এই তীব্র শীতে জবুথবু অবস্থা অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের। মাঘের কনকনে শীতে সুবিধাবঞ্চিত এসব মানুষের কষ্ট লাঘবে এবং উষ্ণতার ছোয়া দিতে কম্বল নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফুলছড়ির আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট।

 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)  বিকালে আবুল কাশে কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের পরিচালক ও বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিমের উদ্যোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া প্রিন্সিপালপাড়া আইডিয়াল মহাবিদ্যালয়ের মাঠে ৩০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক তোহিদ জাহান মিতালি, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা আকন্দ, উদাখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম। এ ছাড়াও ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীরা এই মানবিক উদ্যোগে অংশ নেন।

 

ট্রাস্টের পরিচালক ইব্রাহিম আকন্দ সেলিম বলেন, “শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার জন্য আমাদের এই ছোট প্রচেষ্টা। আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করতে চায়। এই উদ্যোগ কেবলমাত্র একটি ট্রাস্টের মানবিক কাজ নয়, বরং সমাজে ঐক্যবদ্ধভাবে সবার পাশে দাঁড়ানোর একটি অনুকরণীয় উদাহরণ। শীতার্তদের সাহায্যে এ ধরনের উদ্যোগ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনকেও উৎসাহিত করবে।”

শীতার্তরা এই শীতবস্ত্র পেয়ে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলেন, “শীতের তীব্রতায় আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল। এই কম্বল পেয়ে আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি। আশা করি আগামীতেও এই ট্রাস্ট মানবিক কাজ করে যাবে”।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )