


নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত কর্মচারী ও শহরের পুরাতন মুন্সিপাড়ার বাসিন্দা তালেব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও বহু অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গত রোববার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাইস্কুল) মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. শফিয়ার রহমান সরকার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ মো. মসিউর রহমান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেননসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।