


নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির খেলার মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর. ৬৬ পদাতিক ডিভিশন এর জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্টপাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি,এসইউপি,এনডিসি, এইচডিএমসি, পিএসসি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি।এর আগে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে শিক্ষার্র্থী মনোজ্ঞ কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এছাড়াও আমন্ত্রিত পুরুষ অতিথিদের রশি টানাটানি ও মহিলা অতিথিদের বালিশ চালনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সঙ্গে প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন সাজে সুসজ্জিত হয়ে “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ আয়োজনটি উপভোগ করে অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা দারুণ উচ্ছ¦সিত হন।
আর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফজলুল হক, বেগম রোকেয়া, নজরুল ইসলাম ও জসীমউদদ্ীন পৃথক চারটি হাউজে বিভক্ত হয়ে অংশ নেন। শেষে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর, ৬৬ পদাতিক ডিভিশন এর জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও হাউজগুলো দলনেতা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বাহিনীর কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।