1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আটটি ইটভাটায় জরিমানা ৬লাখ ৭৫হাজার টাকা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

আটটি ইটভাটায় জরিমানা ৬লাখ ৭৫হাজার টাকা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে আটটি ইটভাটায় অভিযান চালিয়ে ৬লাখ ৭৫হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে এসব ইটভাটার কিলনে পানি দিয়ে জ¦লন্ত আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়।বুধবার বিকেল সৈয়দপুর উপজেলার কামারপুকুরে ইউনিয়নে অবস্থিত আতিকুল ইসলামের মালিকানাধীন এমবিসি ব্রিকস, সাবু খানের মালিকানাধীন টিবিএল ব্রিকস, মাহবুব আলমের মালিকানাধীন এমবি ব্রিকস, অহেদুল হকের মালিকানাধীন এ স্টারবি ব্রিকস, আব্দুর রাজ্জাকের মালিকানাধীন এমএইচই ব্রিকস, নজরুল ইসলামের মালিকানাধীন এএনবি-২ ব্রিকস, লতিফুল রাজ্জাকের এমজেড এইচ ও বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহুনী এলাকায় অবস্থিত সাইফুল ইকবালের আরএসবি ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ। এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আইন লংঘন করায় ৮টি ইট ভাটা থেকে ৬লাখ ৭৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভাটাগুলোর কিলনে পানি দিয়ে জ¦লন্ত আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )