
আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা বাঁচাও, নদী বাঁচাও কর্মসূচি সফল করতে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নীলফামারী জেলা শাখার আয়োজনে ডিমলা উপজেলার ডালিয়া নতুন বাজারে এই প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়।জেলা যুবদলের সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু,সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন চৌধুরী,ডিমলা উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন প্রমূখ।
এ ছাড়াও জেলা,বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Related