


দিনাজপুরের নবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধিজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।