1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রামে ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামে ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৩ জন দেখেছেন

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি,মিঠুন কুমার দাস অদিত,প্রধানবক্তা ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে কুড়িগ্রাম জেলা সদরসহ বি়ভিন্ন উপজেলার কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক ছাত্রদল নেতা কর্মী অংশগ্রহন করেন।এ সময় কর্মীরা ত্যাগীদের মূল্যায়ন করে আগামীদিনে ছাত্রদলের পদ পদবি প্রদানের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )