1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় মামলাবাজ আওয়ামী লীগ নেতা শাহ আলম গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

ডিমলায় মামলাবাজ আওয়ামী লীগ নেতা শাহ আলম গ্রেপ্তার

ডিমলা(নীলফামারী)প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামলাবাজ শাহ আলম (৫৭)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)দুপুরে আদালতে সোপর্দ করা হয়।এর আগে গত বুধবার রাতে সদরে অবস্থিত তার নিজ মালিকানাধীন আলম প্লাজা মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি উপজেলা সদরের বাবুরহাট গ্রামের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকার মৃত আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে ও এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত।বিভিন্ন সময়ে তার করা মিথ্যে মামলায় অনেক পরিবার হয়রানি ও সর্বস্বান্ত হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ফজলে এলাহী বলেন,তাকে মামলা নম্বর-২৬ তারিখ ২৮/৯/২০২৪ইং এ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )