1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

নীলফামারীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ জন দেখেছেন

নীলফামারীর ডিমলায় র‌্যাবের অভিযানে তিন কেজি গাঁজাসহ রবিউল ইসলাম(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পাইকারটারী এলাকায় শরিফুল ইসলামের বসত ঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল একই ইউনিয়নের লারকুড়া এলাকার মৃত. ছফির উদ্দিনের ছেলে।
অভিযানে খবর বুঝতে পেরে সুকৌশলে পালিয়ে যান বাড়ির মালিক শরিফুল ইসলাম। পলাতক শরিফুল একই এলাকার আমিনুর রহমানের ছেলে।

র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার ব্যক্তিকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )