1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী  নিহত  | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

তারাগঞ্জে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী  নিহত 

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৮৯ জন দেখেছেন
সড়ক দুর্ঘনা

সৈয়দপুর-রংপুর মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুইজন হতাহত হয়েছেন। ‎রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কে রোববার (২০এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার ঘনিরামপুর নদীরপাড় গ্রামের মোটরসাইকেলের চালক আশরাফুল ইসলাম (৪০) ও আরোহী মো. মহুবার রহমান (৬২) বেলতলি মেডিকেল মোড় হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় ঘনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সৈয়দপুর-রংপুর মহাসড়কে – ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী মো. মহুবার রহমান (৬২) ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান এবং চালক আশরাফুল ইসলাম (৪০) গুরুত্বর আহত হন।

‎তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ড্রাম ট্রাক চালক পালিয়েছে গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। দ্রুত সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, নিহত মহুবারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )