1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণ অভ্যুত্থানে ১০০ শিশুকে হত্যা করা হয়েছিল : তারেক রহমান | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

গণ অভ্যুত্থানে ১০০ শিশুকে হত্যা করা হয়েছিল : তারেক রহমান

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুদ্ধ ছাড়া শিশুদের হত্যা করা হয় না। কিন্তু গণ অভ্যুত্থানে ১০০ শিশুকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ের পৌরসভা চত্বরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, সংস্কার তো জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, টিভিতে টকশোতে সহ সব ক্ষেত্রে তা বিএনপির ৩১ দফাতেই আছে। সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে প্রশ্ন যে চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবিদাবা নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আমরা যেই সংগ্রাম নিয়ে রাজপথে নেমে এসেছিলাম বিগত ১৫ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায়। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মী আমাদের পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই বলিদানকে কোনভবে বৃথা যেতে দেয়া যাবে না।
তারেক রহমান দলীয় কার্যক্রম গতিশীল করতে ৩১ দফা নিয়ে জনগণের বাড়ি বাড়ি যেতে ও জনসম্পৃক্তা বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে, দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি।
কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।
একই কর্মশালায় তারেক রহমান ঠাকুরগাঁও ও দিনাজপুরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন ও নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উপর দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )