


সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে।
শনিবার বিকেলে (৩মে) শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।
বিশেষ অতিথি হিসেবে নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জজ আদালতের সরকারী কৌশুলি (জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির সদস্য সচিব মিঠু দে বক্তব্য দেন।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নীলফামারী পৌর শাখার আহবায়ক অলোকেশ ভৌমিক ঝন্টুর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব সত্যেন রায়।
বক্তারা অবিলম্বে প্রিয় নেতা জিয়া পরিবারের অন্যতম সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামে ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যে মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, রাজনৈতিক কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা জিয়া পরিবারকে হেনস্তা করার জন্য মিথ্যে মামলা দিয়ে হয়রানী করে। সেই শেখ হাসিনাই আজ দেশ ছেড়ে পালিয়েছে।
অবিলম্বে তুহিন ভাইয়ের নামে মিথ্যে মামলা প্রত্যাহার করা না হলে এবং দ্রুত তাকে মুক্তি দেয়া না হলে তীব্র আন্দোলন শুরু হবে।