1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নদীতে ডুবে নীলফামারীতে দুই শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

নদীতে ডুবে নীলফামারীতে দুই শিশুর মৃত্যু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০৫ জন দেখেছেন

নীলফামারীতে চারালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বারইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন(৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন(৭)।
স্থানীয়রা জানান, দুপুরের পর বাড়ি থেকে বের হয়ে যায় তারা। বাড়িতে না আসায় বিকেলে খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। পেরে নদীর ধারে তাদের স্যান্ডেল দেখতে পাওয়া যায়। এ সময় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই ছিল। রাতে তাদের দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )