1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদক কারবারী যুবক গ্রেপ্তার  | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

ফুলবাড়ীতে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদক কারবারী যুবক গ্রেপ্তার 

ফুলবাড়ি(কুড়িগ্রাম)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১১৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারি যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকালে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট সংলগ্ন পূর্ব ফুলমতি গ্রামে ওই মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে সাড়ে চার কেজি গাঁজাসহ  হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারি হলেন ওই এলাকার গোলাম হোসেনের ছেলে সোয়াগ মিয়া (২০)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি যুবককে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )