1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেলো ৫’শ মানুষ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নীলফামারী প্রেসক্লাবের উদ্যোগে বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেলো ৫’শ মানুষ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

নীলফামারী প্রেসক্লাব ও মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুরের যৌথ উদ্যোগে নীলফামারীতে বিনামুল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৮জুন (বুধবার) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা শহরের শাহীপাড়ায় অবস্থিত প্রেসক্লাব প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বক্তব্য দেন।
নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
এছাড়াও মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক(ডিজিএম) জাকির হোসেন, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস বিশ^াস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দন শাহ মিলন এবং ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন বক্তব্য দেন।
দিনব্যাপী ক্যাম্পে ৫’শ জন চক্ষুরোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এরমধ্যে ১৪০জনকে চশমা, ১৫০জনকে ঔষধ ও ৮০জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়।
চিকিৎসা নিতে আসা রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার রোকসানা বেগম, চোখের নানা জটিলতা আছে আমার। নীলফামারী প্রেসক্লাব বিনামুল্যে ক্যাম্প করছে জেনে আমি তারাগঞ্জ থেকে এখানে আসি। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ছানি অপারেশনের জন্য আমাকে নির্বাচন করে। আমি খুশি এ রকম সেবা পাওয়ায়।
সৈয়দপুরের বাবুপাড়া থেকে চিকিৎসা নিতে আসা লায়লা বেগম জানান, প্রচারণা শুনে আমি নীলফামারী প্রেসক্লাবে আসি। আমারও ছানি অপারেশন করতে হবে এবং বিনামুল্যে এই অপারেশন করতে পারছি। এজন্য উদ্যোগী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম জানান, জনকল্যাণ মুলক ও সামাজিক নানা কর্মসুচীর অংশ হিসেবে আমরা এই চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি। অনেক মানুষ রয়েছেন যারা চোখের নানা রোগে ভুগছেন।
তাদের কথা ভেবে নীলফামারী প্রেসক্লাব মরিয়ম চক্ষু হাসপাতালের পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পের উদ্যোগ নেয়।
মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক(ডিজিএম) জাকির হোসেন জানান, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি’র আর্থিক সহযোগীতায় এই ক্যাম্প পরিচালিত হয়।
চোখের সকল রোগে চিকিৎসা বিনামুল্যে করানো হয় এবং সৈয়দপুরে অবস্থিত মরিয়ম চক্ষু হাসপাতালে অপারেশন কার্যক্রম সম্পন্ন করে রোগীদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ ও মরিয়ম চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন।
দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মরিয়ম চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সাফিউল হাসান সাকিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )