1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি যখন মাদক মামলার আসামী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি যখন মাদক মামলার আসামী

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

নীলফামারী প্রতিনিধি মাদক দ্রব্য বহন করায় নীলফামারী জেলা কারাগারের কারারক্ষি সালমান শাহকে সাময়িক বরখাস্ত করে নীলফামারী থানায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ।
সালমান শাহ গাজীপুর জেলার কালিয়াকৈর ফুলবাড়িয়া এলাকার মোবারক হোসেনের ছেলে।
মঙ্গলবার ভোরে(১৭জুন) কারাগারের প্রধান ফটকের ভেতরে তার শরীর তল্লাসী চালিয়ে প্যান্টের ভেতর থেকে আট গ্রাম গাঁজা উদ্ধার করে কারারক্ষিরা। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে নীলফামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সুত্র জানিয়েছে, কারাগারে বন্দিদের মাঝে মাদক দ্রব্য সরবরাহের জন্য গাঁজা বহন করছিলো সে। এরআগেও তার বিরুদ্ধে মাদক বহন করার অভিযোগ রয়েছে।
নীলফামারী জেলা কারাগারের জেলার ফারুক হোসেন জানান, গোপন সুত্রের মাধ্যমে আমরা জানতে পারি কারারক্ষি সালমান শাহ মাদক বহন করছিলেন। তাকে আমরা পর্যবেক্ষণ করছিলাম। ভেতরে প্রবেশ করার পর তার শরীর তল্লাসী করা হলে গাঁজা পাওয়া যায় প্যান্টে।
এ ঘটনায় আমি বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছি।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ মোশাররফ হোসেন তাকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন।
ওসি বলেন, মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে, কারাগারের আরো কেউ মাদকের সাথে জড়িত রয়েছে কিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )