1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্ভোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

ফুলছড়িতে গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্ভোধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৬১ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়িতে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২০ জুন) বিকেলে ফুলছড়ি থানা সংলগ্ন ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের সামনে এ কার্যালয় উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ফুলছড়ি শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি রাজা আনসারির সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা শাখার  সাধারণ সম্পাদক ও ফুলছড়ি-সাঘাটা (০৫) আসনের নমীনি সামিউল ইসলাম, গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডা: মো আলতান হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এম এ রিপন রবি, সাঘাটা উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা গণঅধিকার পরিষদের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, ফুলছড়ি উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাকিল মিয়া,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার মূখপাত্র জাহিদ হাসান জীবনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তরা বলেন, তারুণ্যের দল গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের রাজনীতিতে কোন প্রতিহিংসা নেই৷ আমরা সব সময় দূর্নীতিবাজ রিরুদ্ধে অবস্থান করে দূর্নীতিগ্রস্থদের কঠোর হস্তে দমন করব৷ সেই সাথে ফ্যাসিবাদের কোন ঠাঁই আমাদের গণ অধিকার পরিষদে হবে না। আসন্ন নির্বাচনে ৩০০ আসনের নির্বাচনের জন্য সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )