1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ‘শহীদ জিয়া থেকে তারেক জিয়া’ শীর্ষক সেমিনার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নীলফামারীতে ‘শহীদ জিয়া থেকে তারেক জিয়া’ শীর্ষক সেমিনার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

নীলফামারীতে ‘শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১জুন) জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ও মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান মন্ডল বক্তব্য দেন।
সেমিনার পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম হোসেন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার দেশ গড়ার রাজনীতি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া তারেক জিয়ার ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফা তৃণমুলে ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয় অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে।
সেমিনারে বিভিন্ন পর্যায়ের ১’শ জন বিএনপি নেতা কর্মী অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )