


নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ জুন) শহরের কয়ানিজপাড়ায় অবস্থিত প্রতিষ্ঠানের চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ্ ফজলুর রহমান (নাসিম)।
প্রতিষ্ঠানের কিন্ডারগার্টেন শাখার পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন কাজী মো. একরামুল হকের সভাপতিত্বে এবং কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল, জ্যেষ্ঠ প্রভাষক মো. আকতারুজ্জামান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন আজমল হক সরকার, এইচএসসি মানবিক বিভাগের পরীক্ষার্থী লামিয়া আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. ইব্রাহিম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমানসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখেলেছুর রহমান জুয়েল জানান, এবারে এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা তিন বিভাগ থেকে ২৬২ জন শিক্ষার্থী অংশ নেবে।