1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
স্বপদে ফিরলেন সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

স্বপদে ফিরলেন সৈয়দপুরে বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৪৮ জন দেখেছেন

উচ্চ আদালতের রায়ে চার মাস পর স্বপদে ফিরেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জমান জুন। গত ১৮ জুন ওই পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (প্যানেল চেয়ারম্যান) কাছ থেকে চেয়ারম্যান পদের দায়িত্ব বুঝে নেন তিনি। জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একটি মামলায় নিজ বাসভবন থেকে গ্রেফতার হন উপজেলার বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন।

এতে করে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় পরিষদের যাবতীয় কাজ পরিচালনায় গত ২ মার্চ নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষিত আসনে মহিলা ইউপি সদস্য ও ৩ নং প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। পরবর্তীতে জামিনে বেরিয়ে এসে সংক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। যার পিটিশন নং- ৭২৫১/২০২৫। এই রিটের শুনানি শেষে গত ১৮ মে নীলফামারী জেলা প্রশাসকের আদেশের কার্যকারিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে কেন পুনর্বহাল করা হবে না মর্মে রুল নিশি জারি করেন। যা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

ওই আদেশের পরিপ্রেক্ষিতে মনিরুজ্জামান জুন গত ২২ মে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখায় একটি আবেদন করেন। ওই আবেদন এবং আদালতের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে তা কার্যকর করতে সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা নীলফামারী জেলা প্রশাসক বরাবরে চিঠি দেয় এবং গত ১৭ জুন নীলফামারী জেলা প্রশাসক চিঠি ইস্যুর মাধ্যমে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুনকে স্বপদে পুনর্বহাল করা হয়। ফলে গত ১৮ জুন মনিরুজ্জামান জুন ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল হক শাহ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পরই ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জুন অফিসিয়াল কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন নানা নাগরিক সেবা। জানতে চাইলে, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন দায়িত্ব গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। সকলকে নিয়েই কাজ করতে চান বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )