1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

নীলফামারীতে পার্টনার কংগ্রেস ও ফল মেলা অনুষ্ঠিত

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২৪৭ জন দেখেছেন

প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদর এর উদ্যোগে অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি ও কংগ্রেস প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় বক্তব্য দেন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন হীরুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ। অনুষ্ঠানে উপকার ভোগী কৃষকদের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। এরআগে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )