1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সৈয়দপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অগ্নিকান্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫২ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের বন্ধ কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (১৩ জুলাই) বিকেল আনুমানিক আড়াইটার দিকে ওই অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে ওই কার্যালয়ের একটি এসি ও একটি এলএডি টিভি সম্পূর্ণরূপে পুড়ে ছাঁই হয়ে গেছে।
সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের সিএ রানা বাগচী জানান, তিনি প্রতিদিনের মতো ঘটনার দিন গতকাল রোববারও উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের পাশে তাঁর কক্ষে বসে দাপ্তরিক কাজকর্ম করেন। বেলা আনুমানিক আড়াইটার দিকে অফিসে থেকে বাইরে বের হন তিনি। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আকস্মিক আগুনের ঘটনা ঘটে। আর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের বন্ধ থাকা কক্ষের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থাকা লোকজন আগুন আগুন বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এরপর উপজেলা চেয়ারম্যান কার্যালয়ের অফিস সহায়ক মো. তহুরুল ইসলাম রনি ও উপজেলা পরিষদ কার্যালয়ে কর্তব্যরত আনসার ভিডিপি সদস্য মো. মুন্না দ্রুত সেখানে থাকা অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তাঁর আগেই উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের থাকা একটি এসি ও একটি এলইডি টিভি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।
আগুনের উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ের ইন্টেরিয়র ডিজাইনের (অন্দর সজ্জা) আংশিক ক্ষতিগ্রস্ত এবং ধোঁয়ায় পুরোটাই কালো হয়ে পড়েছে। বৈদ্যূতিক শর্টসার্কিট থেকে এ আগুনে সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )