1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

সৈয়দপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩১ জন দেখেছেন

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এবং ঢাকার মিটফোর্ডে সোহাগ হত্যাসহ সকল হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে ব্রীজ অফিস সংলগ্ন মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি স্থানীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ আল বাবু।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সৈয়দপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জেলা ছাত্রদল সভাপতি প্রকৌশলী হুসেইন মোহাম্মদ আরমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুনায়েদ আল বাবু বলেন, বিএনপির জনপ্রিয়তায় একটি দলের মাথা খারাপ হয়েছে। তারা নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য তারা দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র করছে। কিন্তু তারা জানে না, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বেঁচে থাকতে সে সব ষড়যন্ত্র কোন দিন সফল হতে দিবে না। তিনি বলেন, দেশে শান্তি ও ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত দলের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থাকবেন। আর এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )