1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সৈয়দপুরে চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২২৮ জন দেখেছেন

জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চব্বিশের (২৪) এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ের মুল বাউন্ডারি দেয়ালে ওই গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী উপস্থিত থেকে এ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক অপু কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এতে উপজেলার ১৫ টি মাধ্যমিক বিদ্যালয় ও পাঁচটি কলেজের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মাধ্যমিক ও কলেজ দুইটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে মাধ্যমিক গ্রুপে আল-ফারুক একাডেমি প্রথম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং ইন্টারন্যাশনাল স্কুল তৃতীয় হয়েছে। আর কলেজ পর্যায়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথম, লায়ন্স স্কুল এন্ড কলেজ দ্বিতীয় এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ তৃতীয় স্থান লাভ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )