1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জুলাই-আগস্ট এর চার শহিদের স্মরণে চার বৃক্ষরোপণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

নীলফামারীতে জুলাই-আগস্ট এর চার শহিদের স্মরণে চার বৃক্ষরোপণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৪ জন দেখেছেন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে এক শহিদ, এক বৃক্ষ কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতে চারটি গাছের চারা রোপন করা হয়েছে।
শনিবার সকালে (১৯জুলাই) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এসব গাছের চারা রোপন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও যুগ্ম আহবায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী মনিরুজ্জামান মন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) জেলা কমিটির সদস্য আখতারুজ্জামান, ইসলামী আন্দোলন নীলফামারীর সভাপতি মাওলানা ইয়াসিন আলী, বন কর্মকর্তা রেজাউল ইসলাম এবং শহিদ রুবেলের পিতা রফিকুল ইসলাম ও শহিদ নাঈমের পিতা আজিজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে শহিদ রুবেল স্মরণে বকুল গাছের চারা, শহিদ নাঈম স্মরণে আমলকি গাছের চারা, শহিদ সাজ্জাদ স্মরণে আগর গাছের চারা ও শহিদ কালাম স্মরণে লটকন গাছের চারা রোপণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জুলাই-আগস্ট স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে নীলফামারীতে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জেলার চার শহিদ স্মরণে একটি করে বৃক্ষ রোপন করা হয়।
বলেন, এই গাছগুলো স্বাক্ষী হয়ে থাকবে এই জেলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )