1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নীলফামারীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে বৃক্ষরোপণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

নীলফামারীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সকল শহিদদের স্মরণে বৃক্ষরোপণ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে।
রবিবার সকালে (২০জুলাই) নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক।
নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলনী কান্ত রায়, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল ও সদস্য সচিব ওয়ালিউর রহমান হেলাল, সদর উপজেলা সভাপতি নুরুজ্জামান নুরু, পৌর সভাপতি আশরাফুদৌলা ডলার ও সাধারণ সম্পাদক শামসুল আলম মুকুল এ সময় উপস্থিত ছিলেন।
জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল জানান, ৩৬দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হচ্ছে।
কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )