1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

নীলফামারীতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের পদত্যাগের দাবীতে নীলফামারীতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে(২২জুলাই) জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অবস্থিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে তারা।
বিক্ষোভকারীরা নীলফামারী সরকারী কলেজ, মহিলা কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ এবং মশিউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চলমান এইচএসসি পরীক্ষার খাতার মুল্যায়ন করা হচ্ছে টিকটকের মাধ্যমে। এটা কোন পদ্ধতি। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বক্তব্য দেন রিয়াদ জামান রিচ, কাশফিয়া ও নুসরাত জাহান।
নীলফামারী সরকারী কলেজের শিক্ষার্থী রিয়াদ জামান বলেন, আমরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই।
বলেন, মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা হলো অথচ শিক্ষা উপদেষ্টার খবর নেই। তাকে খুঁেজও পাওয়া যাচ্ছে না। অনেকে ফোন দিচ্ছিলেন রিসিভ করেন নি।
সবশেষ তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার সাথে সাক্ষাত করলে সোমবার রাত সাড়ে তিনটায় আজকের মঙ্গলবারের এইচসএসসি পরীক্ষা স্থগিত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )