1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে বাস- ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ  আহত ১৪ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সৈয়দপুরে বাস- ট্রাকের  মুখোমুখি সংঘর্ষ  আহত ১৪

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০১ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে ট্রাক ও মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১৪ জন আহত হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ৩ টায় দিনাজপুর-রংপুৃর মহাসড়কের সৈয়দপুর শহরের  হিন্দুপাড়া মোড় সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে। দূর্ঘটনায় সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতর থেকে আশঙ্কাজনক অবস্থায় ট্রাক চালকের সহকারিকে উদ্ধার করে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ আহত ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
জানা যায়, দিনাজপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাওয়া ট্রাকটি ( নং – ঝিনাইদহ -ট -১২-২০৫৪) ঘটনাস্থলে পৌছুলে ট্রাকের সামনের বাম পাশের চাকা হঠাৎ পাংচার (ফ্ল্যাট টায়ার) হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরিত দিক থেকে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী সোনারতরী (ঢাকা মেট্রো- ১৫- ০১১৭) বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় ট্রাকের ভিতর আটকা পড়ে চালক ও তাঁর সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আশেপাশের লোকজনের সহযোগিতায় ট্রাক চালককে সহজে উদ্ধার করলেও ট্রাকের সহকারী ( হেলপার) ট্রাকের দরজায় চাপা পড়ে।
পরে দরজা কেটে এক ঘন্টার চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে নেন তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।হাসপাতালে চিকিৎসাধীন ট্রাক চালক সুজন মিয়া বলেন, মূলতঃ চাকা পাংচার ( ফ্ল্যাট টায়ার)  হওয়ায় এ দূর্ঘটনা ঘটে। সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হামিদুর রহমান জানান, এ দূর্ঘটনায় ট্রাকের ভিতরে চালকের সহকারী আটকা পড়লে কাটিং মেশিন দিয়ে ট্রাকের দরজা কেটে প্রায় এক ঘন্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নিঘাত পারভীন বৃষ্টি জানান, দূর্ঘটনায়  ট্রাক ও বাসের চালক এবং সহকারীসহ ১৪ জন আহত রোগী হাসপাতালে আসেন।  এদিকে, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সড়কের উভয়দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
 সৈয়দপুর থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুই ঘন্টা পর সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  মো.  ফইম উদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে মহাসড়কের দুই পাশে আটকা পড়া যানবাহনের চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )