1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে চার’শ শিক্ষার্থী পেলো স্কুল ব্যাগ, পানির পাত্র ও টিফিন বক্স | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

নীলফামারীতে চার’শ শিক্ষার্থী পেলো স্কুল ব্যাগ, পানির পাত্র ও টিফিন বক্স

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৫ জন দেখেছেন

নীলফামারী সদর উপজেলার চার’শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে জেলা পরিষদের উদ্যোগে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় এতে সভাপতিত্ব করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু বক্তব্য দেন।
অনুষ্ঠানে সদর উপজেলার ২০৭টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার’শ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলার দুই হাজার ৪’শ শিক্ষার্থী এই সুবিধার আওতায় এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে একটি স্কুল ব্যাগও কেনার সামর্থ নেই তার পরিবারের। এই অনুভব থেকে জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করে।
আগামীতে স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে আমাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )