


জুলাই পুর্নজাগরণ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল রচনা, কবিতা, সঙ্গিত, চিত্রাংকণ ও গ্রাফিতি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা সরকারী গণগ্রন্থাগারের সহযোগীতায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান শহিদুল ইসলাম বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, ছয়টি গ্রুপে ৩জন করে ১৮জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।