1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপন ও চার শত চারা বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সৈয়দপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বৃক্ষরোপন ও চার শত চারা বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি রংপুর ও  সৈয়দপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চার শত বিভিন্ন ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর সিনিয়র মাদ্রাসায় মাঠে ওই বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা  অফিসার মো. শফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ^াষকান্দর সিনিয়র মাদ্রাসার সুপার  মাওলানা মো. আব্দুল মান্নান সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রংপুর শাখার ব্যবস্থাপক মো. করিমুল্লাহ, সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কাজী মাশুকুল আলম ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার  মো. রেহান আলী রনিসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওই দিন মাদ্রাসার প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীর মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
এর আগে মাদ্রাসাটির মাঠে বৃক্ষরোপন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল আলম শ^াষকান্দর সিনিয়র মাদ্রাসা মাঠে  ফলদ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )