1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসারের হৃদরোগে মৃত্যু | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসারের হৃদরোগে মৃত্যু

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৯ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সোবহান (৫২) কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোববার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলা চত্বরে অবস্থিত অফিসার্স কোয়ার্টারে হার্ট অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মরহুম আব্দুস সোবহানের প্রথম জানাজা ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

জানা গেছে, মৃত্যুর আগের দিনই তার বদলির আদেশ হয়েছিল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। কিন্তু নতুন কর্মস্থলে আর যাওয়া হলো না তার। তার মৃত্যুতে সহকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )