1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নিহত স্কুল শিক্ষিকা মেহরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন সৈয়দপুর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নিহত স্কুল শিক্ষিকা মেহরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন সৈয়দপুর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৪ জন দেখেছেন

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধ্রুীর কবর জিয়ারত করেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সদস্যরা। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সদস্যরা একটি মাইক্রোবাসযোগে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর গ্রামের বাড়িতে যান। সেখানে গিয়ে প্রথমে তাঁরা নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর কবর জিয়ারত করেন। এরপরে তাঁরা মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এ সময় সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরর্কা, মকবুল হোসেন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উপাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )