


প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ন্তভুক্ত করণের দাবিতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে।
বুধবার সকালে (৩০জুলাই) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র রায়।
বক্তব্য দেন ইউনাইটেড কিন্ডারগার্টেনের সভাপতি গোলাম মোস্তফা, এইচ আর রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, জুননুরাইন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মামুন বসুনিয়া, আইডিয়াল মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা রুবেল।
বক্তারা উল্লেখ করেন হাজার হাজার শিক্ষার্থীকে বঞ্চিত করা হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে। ইতোপুর্বে কিন্ডার গার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জন করে।
আমরা সরকারের কাছে আবেদন করবো আমাদের শিক্ষার্থীদেরও যাতে বৃত্তি পরীক্ষায় অর্র্ন্তভুক্ত করা হয়।
পরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা।