1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১২বছর পর কবর থেকে আবু বকরের দেহাবশেষ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

১২বছর পর কবর থেকে আবু বকরের দেহাবশেষ উদ্ধার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২১১ জন দেখেছেন

দীর্ঘ এক যুগ পর নীলফামারীর রামগঞ্জে হত্যাকান্ডের শিকার আবু বকর সিদ্দিকের কবর থেকে দেহাবশেষ (নমুনা) সংগ্রহ করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে (৩১জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে কবর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

এ সময় নীলফামারী থানার উপ-পরিদর্শক(এসআই) সজীব সাহা, আবু বকরের ছেলে লিটন রহমান ও সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ উপস্থিত ছিলেন।পুলিশ জানায়, নিহতের ছেলে লিটন রহমান ২০২৪সালের ৩নভেম্বর ২০২ জনকে আসামী করে নীলফামারী আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালদের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নিহতের মৃতদেহের দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে তা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হয়।
নিহতের ছেলে লিটন রহমান অভিযোগ করেন, ২০১৩সালের ১৪ডিসেম্বর আমার বাবাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আসাদুজ্জামান নুর ছিলেন এই ঘটনার মুল নায়ক। দ্রুত আসামীদের গ্রেফতার এবং জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )