1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে জেলা জামায়াতের গণমিছিল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

নীলফামারীতে গণঅভ্যুত্থান দিবসে জেলা জামায়াতের গণমিছিল

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৫০ জন দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে গণমিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫আগস্ট) সকাল সাড়ে এগারটার দিকে জেলা শহরের বড় বাজার থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজুপর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমতাজুল ইসলাম জানান, ৫ই আগস্ট ঐতিহাসিক দিন। ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ মুক্ত হয়েছে স্বৈরাচার থেকে। বলেন, গণঅভ্যুত্থান মনে করিয়ে দেয় অন্যায় অত্যাচার আর নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকা যায় না। জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতা কর্মী গণমিছিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )