1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গণঅভ্যুত্থান দিবসে শহীদ রুবেলের কবরে শ্রদ্ধা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

গণঅভ্যুত্থান দিবসে শহীদ রুবেলের কবরে শ্রদ্ধা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০১ জন দেখেছেন

৫আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নীলফামারীতে শহীদ রুবেল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়াও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে। মঙ্গলবার সকালে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামে শহিদ রুবেলের কবরে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন, জেলা পুলিশ, ছাত্র প্রতিনিধিসহ সরকারী বেসরকারী বিভিন্ন দফতর। রাষ্ট্র পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের পরে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন পুষ্পমাল্য অর্পণ করে।

 

পুষ্পমাল্য অর্পণ শেষে মোনাজাতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন জামিয়াতুল সুন্নাহ লি ইসলাহিন উম্মাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল মঞ্জুর। এদিকে সকাল এগারটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।  বক্তব্য দেন নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী মনিরুজ্জামান মন্টু, এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র আলোচনা সভা সঞ্চালনা করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )