1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাইলস্টোনে হতাহত শিক্ষার্থীদের কল্যাণে দোয়া | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

মাইলস্টোনে হতাহত শিক্ষার্থীদের কল্যাণে দোয়া

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৪ জন দেখেছেন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের কল্যাণ কামনায় গাইবান্ধার সুন্দরগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে জাতীয় অটো শ্রমিক পার্টি উপজেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির (জাপা) উপজেলা দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন জাতীয় অটো শ্রমিক পার্টির উপজেলা সভাপতি মো. রিপন সরকার। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় অটো শ্রমিক পার্টির উপজেলা সহসভাপতি মো. শাহাজান মিয়া, সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. ইসলাম ও জাপা নেতা মো. সুরুজ জামান মিয়াসহ অনেকে। পরে মিলাদ শেষে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )