1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন বিষয়ক কর্মশালা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

নীলফামারীতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন বিষয়ক কর্মশালা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন
নীলফামারীতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবুল মনসুর মিঞা।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে আইন ও বিধিমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।
বক্তব্য দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এনামুল হক বসুনীয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার(ভূমি), আইনজীবী, গণমাধ্যম কর্মী, ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা, সার্ভেয়ারসহ ৬০জন অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )