1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের করে ফাসির দাবি জানিয়েছে লালমনিরহাটের কর্মরত গণমাধ্যম কর্মীরা।
শনিবার (০৯ আগষ্ট)  দুপুরে জেলার মিশন মোড়, হাতীবান্ধা উপজেলা ও পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিকরা তাদের সহকর্মী তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। তারা গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের এমন নৃশংস হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন। একই সঙ্গে, সরকারের কাছে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, দৈনিক পরিবেশের প্রতিনিধি নিশাত হোসেন ফারুক, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )