1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

পীরগাছায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৭১ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় তিস্তা নদীর ভাঙনে ঘরবাড়ি হারানো ৩০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এসব ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ইউপি সদস্য আব্দুল আখের ও মশিয়ার রহমান প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান বন্যা ও ভাঙনে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেবসহ আশপাশের এলাকায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। শুধু শিবদেব গ্রামেই সাম্প্রতিক ভাঙনে কমপক্ষে ৪৯টি বসতবাড়ি, একটি ইবতেদায়ি মাদ্রাসা ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিস্তার ভাঙনে হারিয়ে গেছে। স্থানীয়রা জানান, তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেছে, আবার কেউ কেউ আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
ত্রাণ সহায়তা পাওয়া মোজাফ্ফর হোসেন বলেন, ‘নদী ভাঙনে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে আছি। এই ঢেউটিন আর টাকা দিয়ে অন্তত সাময়িকভাবে থাকার ব্যবস্থা করতে পারব।’
কৃতজ্ঞতা প্রকাশ করে ওসমান গনি বলেন, ‘সরকার আমাদের দিকে হাত বাড়িয়েছে, এজন্য ধন্যবাদ। তবে স্থায়ী বাঁধ হলে আর কেউ গৃহহীন হবে না।’
ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তাদের মতে, সাময়িক সহায়তা জরুরি হলেও দীর্ঘমেয়াদি প্রতিরোধ ব্যবস্থা না হলে প্রতিবছর একইভাবে ক্ষতির মুখে পড়বেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )