1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাটগ্রামে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

পাটগ্রামে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩১ জন দেখেছেন
লালমনিরহাটের পাটগ্রামে সানিয়াজান নদীতে ডুবে জয় রায় (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জয় রায় নবীনগর গ্রামের অনিল রায়ের ছেলে। সে বাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে সানিয়াজান নদীতে গোসল করতে যায় জয়। একপর্যায়ে সবার অগোচরে গভীর পানিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
বাউরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মামুন হোসেন সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )