1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নদীতে ডুবে গিয়ে শিশুর মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সৈয়দপুরে নদীতে ডুবে গিয়ে শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে খড়খড়িয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আবির ইসলাম নামের (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, সৈয়দপুরের পাশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর এলাকার জাকির হোসেনের ছেলে আবির ইসলাম। ঘটনার দিন গত শনিবার বেলা ১১টার দিকে সে বাড়ি পাশের রাবেয়া ফ্লাওয়ার মিল সংলগ্ন কুন্দল এলাকায় খড়খড়িয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টার পর খড়খড়িয়া নদীর ব্রিজের দক্ষিন দিক থেকে তার মরদেহ উদ্ধার করেন। সয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )