1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহ (১ -২৪ আগস্ট) শুরু হয়েছে। সোমবার সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি জাতীয় মৎস্য সপ্তাহের এবারের শ্লোগানকে সামনে রেখে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোছা. মোস্তারিনা আফরোজ।সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দপুর জেলা বিএনপির অন্যতম নেতা সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম, সফল মৎস্যচাষি মো. মাহাবুব আলম প্রমুখ। পরে উপজেলার তিন জন সফল মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।

এবারে জাতীয় মৎস্য সপ্তাহে সফল মৎস্য চাষি হিসেবে পুরস্কৃত হয়েছেন কার্প জাতীয় মাছ উৎপাদনে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটের ভাই ভাই মৎস্য খামারের আলম চন্দ্র দাস, গুণগত মাছের পোনা উৎপাদনে পৌরসভা এলাকার কয়াগোলাহাট বসুনিয়াপাড়ার মো. মাহাবুব আলম এবং দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে কামারপুকুর ইউনিয়নের বাড়ি বন পাড়ার মো. ফয়সাল খন্দকার।

অনুষ্ঠানে তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নুর –ই-আলম সিদ্দিকী সফল মৎস্য চাষীদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. রাওফুর মোরসালিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, সাংবাদিক, মৎস্যচাষি ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কমপ্লেক্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। মাছের পোনা অবমুক্তকরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকী।
##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )