1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

নীলফামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৯২ জন দেখেছেন

নীলফামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষ্যে ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক’ প্রশিক্ষণ বুধবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট সৈয়দ আশারাফুল ইসলাম প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে প্রশিক্ষণে সহকারী কশিনার (ভুমি) মলি আক্তার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুর্যোগকালীন সময়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিতে হবে।বন্যা, ভুমিকম্প, বজ্রপাত, অগ্নিকান্ডসহ প্রতিটি দুর্যোগে এগিয়ে আসলে আমরা ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও রক্ষা পাবো। এজন্য এই কমিটির সদস্যদের আরো শক্তিশালী এবং দক্ষতা অর্জন করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )