1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দ নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সৈয়দ নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২০০ জন দেখেছেন

কারি উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের আওতায় গঠিত নীলফামারীর সৈয়দপুর উপজেলার নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডি বি)  ওই সভার আয়োজন করা হয়। জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মান-এর কারিগরী সহযোগিতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারর‌্যান্ড দুতাবাস এর আর্থিক সহযোগিতায় ফেসিং প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এতে সভাপতিত¦ করেন সৈয়দপুরে উপজেলার নাগরিক প্লাটফর্মের আহবায়ক মো. শফিকুল আলম।

সভার শুরুতেই ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম উপস্থাপনা করেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহন, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লংঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের (বিশেষ করে যুব, নারী প্রান্তিক সম্প্রদায়ের সদস্যদের) প্রতিনিধিত্ব, স্বীকৃতি এবং ও অংশগ্রহন বৃদ্ধি করার লক্ষ্যে সমাজের সকলস্তরের নাগরিকদের কাছে পৌঁছানো এবং সংগঠিত করা।
প্লাটফর্ম আহবায়ক মো. শফিকুল আলম মুল আলোচনা উপস্থাপন করেন। তিনি বলেন, নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পারিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্বপ্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নাগরিক সমাজের সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ, নাগরিক সমাজের সংস্থা এবং নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধি করা।

রওনক জাহান রেনু (সদস্য) বলেন, এই প্লাটফর্মে সংযুক্ত হয়ে নিজেদেরকে প্রশিক্ষিত করে নাগরিক অধিকার, মানবাধিকার, এসডিজি সম্পর্কে জ্ঞান অর্জন করে প্রকল্পের অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ার করবেন। নাগরিক প্লাটফর্ম সদ্যসরা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নিয়মিত যোগাযোগ করে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়ন আরো সহজ করবেন।

প্লাটফর্ম সদস্য তোফাজ্জল হোসেন (লুতু) বলেন, উপজেলা নাগরিক প্লাটফর্ম গঠনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রমে সহায়তা করা এবং নাগরিক প্লাটফর্মের সদস্যরা প্রশিক্ষিত হয়ে সুবিধা বঞ্চিত নারীদের অধিকার বাস্তবায়নের মাধ্যমে এসডিজি- ৫ এবং এসডিজি-১৫ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতকালকের সভায় উপস্থিত সকল সদস্যদের মতের ভিত্তিতে আগামি তিন মাসের (আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর) একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়। প্লাটফর্ম ত্রৈমাসিক সভায় ডেমক্রেসিওয়াচ এর ফেসিং প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )