1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীর সাংবাদিক ওয়াহেদুজ্জামান আর নেই | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

নীলফামারীর সাংবাদিক ওয়াহেদুজ্জামান আর নেই

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৮১ জন দেখেছেন

নীলফামারী প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ওয়াহেদুজ্জামান নান্না (৭২) আর নেই। রবিবার সকাল (৩১আগস্ট) সোয়া সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ পুত্র রেখে গেছেন।

রবিবার আসরের নামাজের পর নীলফামারী কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে সেখানে তার দাফন সম্পন্ন হয়।তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নুর আলম।

উল্লেখ্য তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা, দৈনিক রুপালী  পত্রিকায় জেলা প্রতিনিধি এবং নীলফামারী থেকে প্রকাশিত দৈনিক নীলকথা পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )