


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে টাঙ্গাইল জেলার সকল উপজেলাসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার নেতা ও কর্মীরা। সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মোনাজাত, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সোমবার সকালে মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল-১) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর বিএনপি’র কার্যালয়ের সমানে নেতা কর্মীরা নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
অন্যদিকে, সকালে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এসময় বক্তব্য দেন-ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্বপাদড়ক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।